Saturday, April 4, 2026

বাংলো ছেড়ে দেব: সরকারি নোটিশের পাল্টা জবাব দিয়ে চিঠি রাহুলের

Date:

Share post:

সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এর ফলে সাংসদ হিসেবে বরাদ্দ সরকারি বাংলো ৩০ দিনের মধ্যে ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এই নোটিশের জবাবে রাহুল গান্ধী জানিয়ে দিলেন তুঘলক রোডের বাংলো ছেড়ে দেবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অন্যদিকে সরকার পক্ষের পাঠানো এই নোটিশ রাহুলের প্রতি বিদ্বেষ মূলক আচরণের বহিঃপ্রকাশ বলে পাল্টা তোপ দেগেছে কংগ্রেস(Congress)।

লোকসভার হাউজিং কমিটির পাঠানো নোটিশ পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে রাহুল জানান, “জনগণের ইচ্ছায় গত চার বারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব।” এদিকে সরকার পক্ষের এহেন চিঠিকে রাহুলের প্রতি প্রতিহিংসামুলক আচরণ বলে তোপ দেগেছে কংগ্রেস। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে যে বিজেপির রাহুল গান্ধীর উপর কতখানি বিদ্বেষ। নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পর ৩০ দিন ওই বাড়িতে থাকা যেতে পারে। ৩০ দিনের পর বাজার মূল্যে ভাড়া দিয়েও থাকা যায় ওই বাড়িতে। কারণ রাহুল গান্ধী ‘জেড প্লাস’ নিরাপত্তার আওতায় পড়েন।”

উল্লেখ্য, সাংসদ পদ খোয়ানোর পর গত সোমবার রাহুলকে এক মাসের মধ্যে তাঁর সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিস দেয় লোকসভার হাউজিং কমিটি। রাহুল ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ। তাই নিয়ম মেনেই দিল্লিতে ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এত দিন। ২০০৫ থেকে তিনি ওই বাংলোয় থাকছিলেন। জানা যাচ্ছে, সরকারি বাংলো ছাড়ার পর আপাতত মা সোনিয়ার সঙ্গে ১০ জনপথের বাংলোয় থাকতে শুরু করতে পারেন রাহুল।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...