অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। কমিশনের ফুল বেঞ্চ এদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির ভোটের দিনও আজ ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। বাংলায় (West Bengal election) দুই থেকে তিন দফায় ভোটের সম্ভাবনা।
Sponsored

গত কয়েকদিন ধরে ভোটের দিনক্ষণ ঘোষণা কবে হবে তা নিয়ে নানা জল্পনা হয়েছে। বাংলায় এসে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে গেছে কমিশন। এবারে ভোটের দফা আগের নির্বাচনের তুলনায় কম হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সাংবাদিক বৈঠকেই। বাকি রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের থেকে কম দফায় ভোট হয়। এবার গতবারের মত অত বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা নেই বাংলায়। কমিশনের হাতে বেশি সময় নেই কারণ মে'র প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। সাধারণত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার মাসখানেক পরে প্রথম দফার নির্বাচন হয়। সেইমতো আজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা মানে পয়লা বৈশাখের সময় প্রথম দফার ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, দুই থেকে তিন দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। মে'র শুরুর দিকে ফলপ্রকাশ করা হবে। ২০২১ সালের নির্বাচনে ২ মে গণনা হয়েছিল। এবারও সেই দিনটা স্থির থাকতে পারে বলে জানা যাচ্ছে। যদিও বিজেপি বা সিপিএম এক বা দু'দফায় নির্বাচনের আর্জি ইতিমধ্যেই জানিয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
