Thursday, May 14, 2026

সর্বহারা শতরূপের ২২ লাখি গাড়ি! দেড় বছরে কীভাবে ফুলেফেঁপে উঠলেন সিপিএমের হোলটাইমার?

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে সিপিএমের একের পর কেচ্ছা উঠে আসছে। বাম জমানায় হোল টাইমাদের অসৎ উপায়ে চিরকুটে চাকরি থেকে শুরু করে অযোগ্যদের ঘুরপথে নিয়োগ, তথ্য উঠে আসতেই প্রবল অস্বতিতে সিপিএম। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সিপিএমের নতুন প্রজন্মের নেতা শতরূপ ঘোষ সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার বর্তমান বাজার দর ২২ লক্ষ টাকা। এবং পুরোটাই এককালীন পেমেন্ট করা হয়েছে শতরূপের তরফে। গাড়ি বুক করা হয়েছিল গত বছর নভেম্বর মাসে। আর শতরূপ গাড়ি হাতে চলতি জানুয়ারির শুরুতে। গাড়িতে নিজের পছন্দসই নম্বর নিতেও টাকা খরচ করতে কার্পণ্য করেনি সিপিএম নেতা শতরূপ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিজেকে হোলটাইমার দাবি করা শতরূপের এমন লাইফ স্টাইল কীভাবে সম্ভব? ২০২১ সালে যে শতরূপ তার নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান দেখিয়েছেন ২ লক্ষ টাকার, মাত্র দেড় বছরের ব্যবধানে কীভাবে ২২ লক্ষ টাকার গাড়ি কিনতে পারেন এই হোলটাইমার নেতা?

আজ, মঙ্গলবার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি শতরূপের গাড়ি ক্রয় সংক্রান্ত সমস্ত সরকারি নথি তুলে ধরেন।

কুণাল ঘোষ লিখছেন, “এই গাড়ির ক্রেতা কি আমাদের পরিচিত শতরূপ ঘোষ? 2021সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ 2 লক্ষ টাকা। এখন, 2023 সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে দাম+ আনুষঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230. গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।

যদি এই শতরূপ সিপিএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায়, প্রশ্ন-
1) হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে?
2) যদি বাবা বা কোনো আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন।
3) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি?
4) হোলটাইমার 22 লাখি গাড়ি কিনছে, পার্টি জানে?
5) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?”

আরও পড়ুন:জটমুক্ত পঞ্চায়েত ভোট! আদালতে শুভেন্দুর আবেদন খারিজ

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...