Tuesday, June 23, 2026

দেউলিয়া সিপিএম! আলিমুদ্দিন নয়, বিধানভবনের উলটো দিক থেকে মিছিল!

Date:

Share post:

এতো দূরবস্থা বোধহয় বামেদের কোনওদিন আসেনি। কংগ্রেসের সঙ্গে জোট করতে করতে নিজেদের অস্তিত্বটুকু বিকিয়ে দিয়েছে লাল পতাকার ধ্বজাধারীরা। মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পরে গোটা দলটাই কার্যত কংগ্রেসের লেজুড় হয়ে দাঁড়িয়েছে।

বুধবার শাসকবিরোধী মিছিল আয়োজন করেছিল সিপিএম এবং কংগ্রেস। কংগ্রেস তাদের প্রদেশ দফতর বিধান ভবন থেকেই মিছিল শুরু করে। বামেরা উল্টোদিকের রামলীলা ময়দান থাকে। সিপিএমের উচিত ছিল আলিমুদ্দিন থেকে মিছিল শুরু করা। যদি দুটো দলকে একসাথে মিলতে হয়, তাহলে মৌলালি হতেই পারত যথার্থ জায়গা। অথবা বিধানভবন থেকে কংগ্রেসের মিছিল আলিমুদ্দিন পর্যন্ত আসতে পারত। সেখান থেকে দুটো দল যৌথভাবে মিছিল করতে পারত। তা না করে মাটি হারিয়ে দেউলিয়া সিপিএম নিজেদের বিকিয়ে প্রদেশ দফতরের উলটো দিক রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করল। অর্থাৎ, রাস্তার একদিক থেকে সিপিএম আর উলটো দিক থেকে কংগ্রেস। সূর্য মিশ্ররা দলের সদর দফতরটাও বিধানভবনে নিয়ে যান!!

 

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...