Wednesday, June 24, 2026

শুভেন্দুর মিথ্যাচারের ‘পর্দা ফাঁস’ ব্রাত্যর, টুইট করে জানালেন সঠিক তথ্য

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) মিথ্যাচারের পর্দা ফাঁস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে টুইট (Tweet) করেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখানেই তিনি ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ। আর সঠিক তথ্য দিয়ে পাল্টা টুইট করেন ব্রাত্য। সেখানে বিরোধী দলনেতাকে ধুয়ে দেন তিনি।

শুভেন্দু বলেন, “কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিএসসি-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। সিএমও-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করছে। কলেজে প্রফেসরের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, ডিএ নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে?“

এর জবাবে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে নিশানা করে টুইট করেন ব্রাত্য বসু। তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, “একটি স্বশাসিত সংস্থার নির্দোষ বিজ্ঞাপনে প্রতিক্রিয়া জানাতে তাড়াহুড়ো করে বিরোধীদলীয় নেতা কিছু মনগড়া তথ্য হাওয়ায় উড়িয়ে দিয়েছেন! ২০১১ থেকে সিএসসি ৭ হাজার ৫৪৬ জন সহকারী অধ্যাপক, ৩২৭ জন অধ্যক্ষর নাম সুপারিশ করেছে। বিভিন্ন রাজ্য সাহায্যপ্রাপ্ত কলেজে অধ্যাপক এবং ৩২৭ জন অধ্যক্ষ এবং এ বছর আরও ১৬২৫ জনের নাম সুপারিশ করার প্রক্রিয়া চলেছে! একজনকে বোঝা উচিত যে আমরা কেন্দ্রীয় সরকারের মতো বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসিত সংস্থার কাজে হস্তক্ষেপ করি না।“

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বশাসিত সংস্থার উপর প্রভাব বিস্তর করার অভিযোগ তোলে বিরোধীরা। এই ইস্যুতে শুভেন্দুকে নিশানা করে ফের একবার তোপ দাগলেন ব্রাত্য।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...