Saturday, April 4, 2026

দিল্লিতেও আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে ধর্না তৃণমূলের

Date:

Share post:

রাজধানী দিল্লি থেকে কলকাতা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল। বুধবার, একদিকে যেমন টানা দু দিন কলকাতার রেড রোডে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনারে সমাবেশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনি অন্যদিকে দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে গণতন্ত্র রক্ষা-সহ চারটি দাবিতে কালো ব্যাজ পরে ধর্না দিয়েছে তৃণমূলের সংসদীয় দল।

সকাল ১০টায় সংসদ ভবন চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন হয়। মূলত চারটি দাবি রয়েছে তৃণমূলের- গণতন্ত্র বাঁচাও, সংসদ বাঁচাও, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বাঁচাও এবং সংবিধান বাঁচাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কার করার সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর কুৎসিত আক্রমণ বলে মনে করছে বিরোধীরা। তাদের সঙ্গে সহমত তৃণমূলও। আর সেই কারণেই গণতন্ত্র রক্ষার দাবিতে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের করছে তৃণমূল। এদিনের ধর্নায় নেতৃত্ব দিচ্ছেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, জহর সরকার, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, মৌসম নুর , মহুয়া মৈত্র সহ লোকসভা ও রাজ্যসভার সংসদরা। এদিন তৃণমূল সাংসদদের হাতে ছিল পোস্টার। সেখানে লেখা ছিল ‘সেভ ডেমোক্রেসি, সেভ কন্সটিটিউশন, সেভ পার্লামেন্ট, সেভ ফেডেরালিজম’। কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতন্ত্র, সংবিধান, সংসদ ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আরও সুর চড়িয়ে তৃণমূল কংগ্রেস আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর জবাব চাই, এই দাবিও তোলেন। ধর্না মঞ্চ থেকে লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই আমরা এই ধরনা-বিক্ষোভে বসেছি। যেভাবে কেন্দ্রীয় সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এর প্রতিবাদে আমরা ধর্না দিচ্ছি। সংসদীয় গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। প্রধানমন্ত্রীকে সংসদে এসে এর উত্তর দিতে হবে। এলআইসি, এসবিআই-তে সাধারণ মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে। সংসদে আদানির নাম নেওয়া যাবে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সারা দেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিপন্ন। আমরা সারাদেশের মানুষকে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, এই অব্যবস্থার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী শক্তিকে সবরকম ভাবে কাজে লাগানো হবে।”

এদিকে একই ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুখে কাপড় বেঁধে ওয়েলে নেমে প্রতিবাদ জানান তৃণমূল সংসদরা। কংগ্রেস সংসদরাও এদিন কালো পোশাকেই এসেছিলেন।

আরও পড়ুন- হাতের পর মিলিয়ে পা! নীতি ভুলে শহরের বুকে বাম-কংগ্রেসের ‘মিলে সুর মেরা তুমহারা’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...