Saturday, June 20, 2026

তারকেশ্বরে পুজো দিয়ে গিয়ে দু*র্ঘটনা, ম্যাটাডোর উল্টে মৃ*ত ২, আহ*ত শিশু-সহ ৩০

Date:

Share post:

হুগলির তারকেশ্বরে পুজো দিয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বনগাঁর গাইঘাটা থেকে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় দিল্লি (Delhi) রোডের উপর বিঘাটি মোড়ের কাছে ম্যাটাডোর উল্টে যায়। দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়। আহত হন পাঁচ শিশু-সহ আহত ৩০। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে চন্দননগর (Chandannagar) মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সময় বিভিন্ন গাড়িতে করে প্রচুর ভক্ত তারকেশ্বরে পুজো দিতে যান। সূত্রের খবর, ম্যাটাডোরের ডালা খুলে অনেকে যাতায়াত করেন। বারংবার পুলিশ সতর্ক করলেও চালকেরা কোনও গুরুত্ব দেন না বলে অভিযোগ। ব্যবসায়ী অপু সিং ডালা খোলা গাড়িগুলি দাঁড় করিয়ে সবাইকে ঠিক ভাবে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডালা খোলা নয়, বন্ধ করে দেওয়ার কথা বললে গাড়ি গুলি তারকেশ্বরের দিকে যাত্রা করে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় না। এদিনও সেই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...