Saturday, June 20, 2026

বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে

Date:

Share post:

কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) শারীরিক অবস্থার (Health Condition) আরও অবনতি। আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital) থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) স্থানান্তরিত (Refer) করা হল বিজেপি নেতাকে (BJP)। জানা গিয়েছে, বুধবার সন্ধেয় জিতেন্দ্রকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হৃদরোগের চিকিৎসার জন্য যে পরিকাঠামো থাকা প্রয়োজন, তা আসানসোল জেলা হাসপাতালে নেই। আর সেকারণেই বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হল ধৃত বিজেপি নেতা জিতেন্দ্রকে। এদিন জিতেন্দ্রর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্ত্রী চৈতালি ও মেয়ে পল্লবী তিওয়ারি।

বুধবার সন্ধ্যায় আসানসোল জেলের আধিকারিকদের জিতেন্দ্র জানান, তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন। আর ধৃত বিজেপি নেতা আচমকা অসুস্থ বোধ করলে প্রথমে জেলের চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি পরীক্ষা করে জিতেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরই পুলিশি নিরাপত্তায় বিজেপি নেতাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবারই শারীরিক পরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকেরা জিতেন্দ্রকে সিসিইউতে (CCU) ভর্তি করিয়ে নেন। এরপর বৃহস্পতিবার সকালেও জিতেন্দ্রকে দেখতে আসেন চিকিৎসক দল। পরীক্ষা করে তাঁরা জানান, বর্তমানে জিতেন্দ্র তিওয়ারিকে যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার তার পরিকাঠামো নেই জেলা হাসপাতালে। আর সেকারণেই তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া প্রয়োজন। এরপরই জিতেন্দ্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

উল্লেখ্য, কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় গ্রেফতার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত মঙ্গলবারই জিতেন্দ্রকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। কিন্তু বুধবার রাতে জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকেই জিতেন্দ্র আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেখানে পরিকাঠামো না থাকায় এবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হল জিতেন্দ্রকে।

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...