Saturday, June 27, 2026

কো*ভিড সর্তকতায় হাসপাতালে শয্যা বাড়ানোর পথে রাজ্য!

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশ উর্ধ্বমুখী কো*ভিড গ্রাফ। যদিও এর মাঝে কিছুটা স্বস্তিতে বাংলা (West Bengal) । দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কো*ভিড আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। তবে ১৪৬ দিন পর শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) গোবিন্দ কুণ্ডু (Govinda Kundu) নামে কোভিড আক্রান্ত ৭২ বছরের এক ব্যক্তির মৃ*ত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনের তরফে ফের তৎপরতা শুরু হয়েছে।

সংক্রমণ মোকাবেলায় তৎপরতার সঙ্গে কাজ করার জন্য হাসপাতাল গুলিকে কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর (State Health Department)। আগামী ১০ এবং ১১ এপ্রিল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে মহড়ার দিন নির্দিষ্ট করেছে কেন্দ্র। হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, আইসিইউ সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখতেই এই মহড়া। ইতিমধ্যেই কোথায় কোথায় কো*ভিড আক্রান্ত রোগীর সংখ্যা কত এবং কোন হাসপাতালে কত শয্যা রয়েছে তার নিরিখে এবার বেড বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কো*ভিড নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়ে কয়েকদিন আগে দেশের ৬টি রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় অবশ্য বাংলার নাম ছিল না।

আরও পড়ুন:রামনবমীতে সম্প্রীতির নজির বীরভূমে, লাল মাটিতে মিশল সবুজ গেরুয়া !

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...