Monday, April 6, 2026

সংক্র*মণ ছাড়ালো ৩ হাজারের গণ্ডি, নতুন নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

Share post:

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কো*ভিড (Covid 19) সং*ক্রমণ। ওমি*ক্রনের এক্সবিবি (Omicron XBB) ভ‌্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়ে বাড়ছে কোভিড (Covid 19) সংক্র*মিতের সংখ‌্যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)রিপোর্ট অনুযায়ী ভারত গত ২৪ ঘন্টায় ৩,০১৬ টি নতুন কোভিড কেস রেকর্ড করেছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

সংক্রমণের নিরিখে দেশের দৈনিক ইতিবাচকতার হার ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ১.৭১ শতাংশ হিসেবে রেকর্ড করা হয়েছে। দিল্লিতে গত ১৬ জানুয়ারি সংক্রমণের সংখ্যা শূন্যতে নেমে গিয়েছিল। সেখান থেকে রাজধানীতে দাপিয়ে কামব্যাক করেছে কোভিড, গত ২৪ ঘন্টায় ৩০০ টি কেস রেকর্ড করা হয়েছে। এখানেই শেষ নয় বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে ভাইরাসের আক্রমণে ১৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৩, দিল্লিতে ২ হরিয়ানায় ১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে।আটটি মৃত্যু কেরালাতে, এই নিয়ে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। যদিও কিছুটা হলেও স্বস্তির খবর যে সারা দেশের সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের , বেশ কয়েকটি রাজ্য এই সপ্তাহে কোভিড সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক করার পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

WHO এর নতুন নির্দেশ :

  • কোভিড ১৯ টিকার দু’টি ডোজ নেওয়ার পর নতুন করে বুস্টার ডোজ নিতে হবে
  • একবার বুস্টার নেওয়া থাকলেও পুনরায় নিতে হবে বুস্টার
  • প্রথমবারের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব‌্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে
  • নতুন ডোজের জন্য রোগীর শারীরিক অবস্থার দিকে জোর দিতে হবে চিকিৎসকদের

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...