Thursday, April 2, 2026

পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও এবার প্যান-আধার বাধ্যতামূলক করল কেন্দ্র

Date:

Share post:

এবার পোস্ট অফিসের মাধ্যমে করা স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক হচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিনে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সমন স্কিমে টাকা রাখতে হলেও এ বার থেকে প্রত্যেক গ্রাহককে আধার এবং প্যান কার্ডের নম্বর জানাতেই হবে। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। কিন্তু আগামী দিন আধার (Adhar) নম্বর বা আধার তালিকাভুক্তি স্বল্প সঞ্চয় বিনিয়োগের জন্য বাধ্যতামূলক হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্যান এবং আধার নম্বর জমা দিতে হবে। পোস্ট অফিস স্কিমগুলিতে অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বর না থাকে, তবে বিনিয়োগকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। গ্রাহককে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৬ মাসের মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। যদি তা না করা হয়, তাহলে আধার নম্বর জমা না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করা থাকবে। যদি ২ মাসের মধ্যে PAN জমা না দেওয়া হয়, তাহলে PAN জমা দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি ফ্রিজ করা হবে। আধার এবং প্যান নম্বর দেওয়া হলে এই স্থগিতাদেশ উঠে যাবে।

এখন থেকে, স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে (Small Savings Scheme) বিনিয়োগ করতে, নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
• একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
• আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ
• প্যান

এর আগে যদি বিনিয়োগের সময় প্যান বা আধার না থাকে, তবে অন্য বৈধ নথি জমা দেওয়ার অনুমতি ছিল। যেমন, কোনও পরিষেবা প্রদানকারীর ইউটিলিটি বিল – জল, বিদ্যুৎ, টেলিফোন (২ মাসের বেশি নয়), মিউনিসিপ্যাল ট্যাক্স রসিদ, সম্পত্তি করের রসিদ, পেনশন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দেওয়া পারিবারিক পেনশন জমা দেওয়া যেত।

 

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...