Wednesday, June 24, 2026

রাজুকে নিয়ে কাঁদুনি শুরু হতেই ছবি দিয়ে বিজেপির পর্দা ফাঁস বাবুলের, ঠুকলেন সিপিএমকেও

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে জামাই আদর করে গেরুয়া শিবিরে নিয়ে আসা হয়েছিল কয়লা মাফিয়া রাজু ঝা-কে। তখন আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। সেই সময় রাজুকে দলে নেওয়ার বিষয়ে প্রবল আপত্তি তুলেছিলেন বাবুল। কিন্তু কেউ কর্ণপাত করেনি। শনিবার রাতে শক্তিগড় শ্যুটআউটে নিহত হয়েছে সেই কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজেশ ওরফে রাজু ঝা। রাজুর মৃত্যুর পর তোলপাড় রাজ্য রাজনীতি। কাদের স্বার্থে কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ? বাবুল সুপ্রিয়র টুইট বাণে বিধ্বস্ত গেরুয়া শিবির। শনিবার রাত থেকে একের পর এক বিস্ফোরক টুইট করছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন ইডি-সিবিআইয়ের নজর পড়ছে না নিহত কয়লা মাফিয়া ঘনিষ্ঠ বিজেপির তাবড় নেতা-মন্ত্রীদের দিকে। কেন মুখে কুলুপ এঁটেছেন মহম্মদ সেলিমরা? বাবুলের নিশানায় বামেরাও।

রাজু ঝা ইস্যুতে একের পর এক টুইট বোমা বাবুলের। একটি টুইটে বাবুল সিপিএম নেতাদের নিশানা করে লিখছেন, “আজ অনেক ইঁট পাটকেল কটুকথা ধেয়ে আসবে। কিন্তু কারও validation চাইনা। কিন্তু মন থেকে চাইব মহঃ সেলিমের মতো নেতারা এটা নিয়ে সরব হন। আপনারা যাদের বিরোধিতা করেন তাদের বিরুদ্ধে তো এজেন্সি Active, কিন্তু বিজেপির এই দাগী নেতাগুলো বেঁচে যাচ্ছে কি মন্ত্রে?”

অন্যদিকে, কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ নিয়ে বাবুল সরব হতেই মুখ লুকোতে ব্যস্ত গেরুয়া শিবিরের নেতারা। চিনি না, জানি না বলে নাকে কান্না শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতাদের। আর তখনই ছবি সহ তথ্য প্রমাণ তুলে ধরে ফের বিস্ফোরক বাবুল। টুইটে তিনি লিখছেন, “মধ্যপ্রদেশের প্রভাবশালী মন্ত্রী নরোত্তম মিশ্র ও প্রয়াত রাজু ঝা (আলুওয়ালিয়া-দাদার কিছু করা ছিলনা)•কৈলাশ-শিব-দিলীপদাদা, রাজু ঝা, জয়দেব খাঁ ইত্যাদি একগাদা কয়লা মাফিয়াকে জেনেশুনে বিজেপিতে যোগদান করিয়েছিলেন ধর্ষণে অভিযুক্ত পলাতক ভাইপোর বিধায়ক কাকা ‘দুষ্টু-লক্ষণ’এর মাধ্যমে।”

দিলীপ ঘোষের সঙ্গে শিল্পাঞ্চলের কয়লা মাফিয়াদের ওঠাবসা ও ঘনিষ্ঠতা ছিল বলেও টুইটে দাবি করেছেন বাবুল। তিনি লিখছেন, “মাফিয়ার পুরো দলটাই দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করে। তারপর দেওঘরের কাছে বিখ্যাত শিবমন্দিরে তাঁদের একসাথে পুজো দিতে যাওয়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। খুঁজে দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে। সে জন্যই বিজেপির ‘চিনতাম না – জানতাম না’ কাঁদুনি কিন্তু Already শুরু হয়ে গেছে।”

কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও একহাত নিয়েছেন বাবুল সুপ্রিয়। টুইটে তিনি লিখছেন, “তৎকালীন কয়লামন্ত্রীদের কাছে যাদের বিরুদ্ধে অনেক ‘তথ্য’ দিয়েছিলাম তাদের অনেকেই আজ বিজেপিতে। আমার প্রশ্ন simple, CBI-ED হচ্ছে হোক কিন্তু শুধু বিরোধীদের বিরুধ্যে কেন? স্বয়ং কয়লমন্ত্রীর সঙ্গে যারা কয়লা মাফিয়াদের আলাপ করাচ্ছে, FB-এ তার ছবি ঘুরছে, তারা ‘শুদ্ধ’ হচ্ছে কিভাবে? মনে হচ্ছে আজ যেন ED-CBI দুটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যারা কেন্দ্রে বিজেপির সঙ্গে জোট-সরকারে রয়েছে। তাই তাদের নিশানা শুধুমাত্র বিরোধীরা। সব রাজ্যের বিরোধী নেতাদের ব্যাপারেই এই কথা খাটে কেন, বিজেপিকে তার জবার দিতেই হবে, কেন আইনের এই অপব্যবহার??”

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...