Wednesday, June 24, 2026

পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরে কী বললেন নাইট অধিনায়ক?

Date:

Share post:

হার দিয়ে আইপিএলের অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম‍্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পাঞ্জাব কিংসের কাছে হারে নীতীশ রানারা। বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচ। এরপর ম‍্যাচ শুরু করা যায়নি। ম‍্যাচ হেরে হতাশ নাইট অধিনায়ক। বললেন, বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন,” বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত। আমরা জিততেও পারতাম। ঠিক ওই সময়েই ভেঙ্কটেশ আইয়র আউট হয়ে গেল। তার আগে ডাকওয়ার্থ লুইস নিয়মে আমরা এগিয়ে ছিলাম। ওই একটা উইকেটই আমাদের পিছিয়ে দিল।”

পাঞ্জাবের বিরুদ্ধে সাতজন বোলার নিয়ে নামলেও মাত্র পাঁচ জন বোলারকেই ব্যবহার করেছেন নীতীশ। এই নিয়েও উঠেছে প্রশ্ন। এই নিয়ে মুখ খোলেন নীতীশ। তিনি বলেন,” অনুকূল রায়কে বল করাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হল না। আসলে আমি ঠিক করেছিলাম পাঁচ জন বোলারকে দিয়েই ইনিংস শেষ করাব। তাই রাসেলকেও বল করাইনি।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...