Saturday, April 4, 2026

সাংসদ পদ হারানো রাহুলকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ! সোনিয়া পুত্রকে নিজের বাড়ি লিখে দিলেন কংগ্রেস নেত্রী

Date:

Share post:

সরকারি সাংসদ পদ হারাতেই রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেইমতো বাংলো ‘শীঘ্রই’ ছাড়বেন বলেও আশ্বাস দিয়েছেন সোনিয়া পুত্র। তবে সরকারি বাংলো ছাড়ার আগেই রাহুলকে নিজের বাড়ি লিখে দিলেন দিল্লির কংগ্রেস নেত্রী। তাঁর বক্তব্য, প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কেন্দ্র সরকার সরকারি বাংলো থেকে উৎখাত করলে, করতেই পারে। কিন্তু সাধারণ মানুষের মন থেকে রাহুলকে উৎখাত করা যাবে না।

আরও পড়ুন:কাদের স্বার্থে কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ? বাবুলের টুইট বাণে বিধ্বস্ত গেরুয়া শিবির

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সেই সূত্রেই ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে ‘মানহানির মামলায়’ রাহুল সাজা পেয়েছেন। তাই খেলা গিয়েছে সাংসদ পদ। স্বভাবতই রাহুলকে সরকারি বাংলোও ছেড়ে দিতে হবে। গত সোমবার রাহুলকে লোকসভার সচিবালয় থেকে নোটিশ পাঠিয়ে জানানো হয়, সাংসদ হিসেবে তিনি যে সরকারি বাংলোয় থাকছেন, সেই ১২, তুঘলক লেনের বাড়ি ২২ এপ্রিলের মধ্যে খালি করতে হবে।

চিঠির উত্তরে রাহুল গান্ধী অবশ্য জানিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বাংলো খালি করে দেবেন। নোটিশ গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে তিনি লেখেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিশের নির্দেশ মেনেই কাজ করব।” এই পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়িয়ে তাঁকে নিজের বাড়িই লিখে দিলেন দিল্লির কংগ্রেস নেত্রী।

কংগ্রেসের দাবি, দিল্লির মহিলা কংগ্রেস সেবাদলের সভাপতি রাজকুমারী গুপ্ত তাঁর নিজের চারতলা বাড়িটি রাহুলকে লিখে দিয়েছেন। রাজকুমারী জানিয়েছেন, মঙ্গলপুরী এলাকায় তাঁর বাড়িটি ইন্দিরা গান্ধীর আমলে পাওয়া। তিনি এও জানিয়েছেন, সরকারি বাংলো ছাড়ার পর রাহুলের যাতে দিল্লিতে থাকাতে কোনও সমস্যা না হয়, সেকারণেই নিজের বাড়িটি তিনি তুলে দিচ্ছেন। কংগ্রেস নেত্রী বলছেন, “মোদিজি, রাহুলজিকে বাড়ি থেকে উৎখাত করতেই পারেন। কিন্তু মানুষের হৃদয় থেকে নয়।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...