Saturday, April 4, 2026

ফের যান্ত্রিক গোলযোগ! ছুটির দিনে ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে লাইনে বিকট শব্দ! থেমে যায় মেট্রো। কোথা থেকে এল ওই অস্বাভাবিক শব্দ? ইতিমধ্যেই শুরু হয়েছে খোঁজাখুঁজি। ওই অংশে মেট্রো চলাচল বন্ধ করে দিতে হয়েছে।তার প্রভাব পড়েছে বাকি স্টেশনগুলিতেও। এর জেরে ছুটির দিনেও ব্যাহত মেট্রো পরিষেবা।দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।


আরও পড়ুন:সাংসদ পদ হারানো রাহুলকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ! সোনিয়া পুত্রকে নিজের বাড়ি লিখে দিলেন কংগ্রেস নেত্রী

রবিবার শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে আপ ট্রেনের এক মোটরম্যান একটি অস্বাভাবিক শব্দ পান। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাজে নামেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। আপাতত দক্ষিণেশ্বর থেকে দমদম এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।

মেট্রো চলাচল স্বাভাবিক না হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে মেট্রো।ফলে নাকাল হতে হচ্ছে যাত্রীদের।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...