Wednesday, June 10, 2026

ট.র্নেডোর তাণ্ডবে ফের লণ্ডভণ্ড আমেরিকা! বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকা। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে আরকানসাস, আলবামা, মিসিসিপির মতো সাজানো শহরগুলি। পরপর বহু বাড়ি ভেঙে পড়েছে। দু’দিনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।নিখোঁজ বহু মানুষ।

আরও পড়ুন:খু*ন,গণধ*র্ষণের মামলায় ২৬ অভি*যুক্তকে মুক্তি দিল গুজরাট আদালত!

শুক্রবার দক্ষিণ এবং পশ্চিম-মধ্য আমেরিকায় ৫০টি টর্নেডো নতুন করে ধেয়ে আসে । এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো অন্তত সাতটি প্রদেশ।শনিবারও সারাদিন ঝড়বৃষ্টি চলেছে। প্রশাসনের তরফে একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।

গত সপ্তাহেও একই রকম টর্নেডোর দাপটে তছনছ হয়ে গিয়েছিল আমেরিকা। ঝড়ের দাপটে মারা গিয়েছিলেন ২৬ জন। আহত হয়েছিলেন আরও বেশি সংখ্যক মানুষ। এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বিধ্বংসী রূপে টর্নেডো লন্ডভন্ড করল আমেরিকার শহরগুলিকে। আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, টর্নেডোর প্রভাবে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার।

 

 

Related articles

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...