Monday, April 6, 2026

‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর এ বার পর্দায়!

Date:

Share post:

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এ বার পর্দায়। সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করে মুখে হাসি ফুটেছে তাঁর।
বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়েছে। সেই থেকেই অভাব-অনটন ভুবনের নিত্যসঙ্গী। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছু দিন আগেই শিরোনামে এসেছিলেন। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন ‘কাঁচা বাদাম’ গায়ক।
তাঁর কথায়, “দুই-তিন মাস আগে শ্যুটিং করেছি। সিরিয়ালে আমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাঁধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।”
‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ এবং ‘ইস্মার্ট জোড়ি’র মতো বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছে ভুবনকে। সব জায়গায় গিয়েই তাঁকে ‘পায়ের তোড়া, হাতের বালা…’ গেয়ে যেতে হত। তবে এ বার আর গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন ভুবন।ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পরিশ্রমিক হিসেবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। গত বছর যখন ‘কাঁচা বাদাম’ নিয়ে খুব হইচই হচ্ছিল, ভুবন বলেছিলেন, “মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।”পাশাপাশি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও চলছে। ভুবনের অভিযোগ, বীরভূমের এক গানের স্টুডিয়োর মালিক তাঁকে ঠকিয়ে নামমাত্র টাকায় এই গানের স্বত্ত্ব হাতিয়ে নিয়েছে।

 

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...