Saturday, June 27, 2026

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু আরসিবির, ৮২ রানে অপরাজিত বিরাট

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং আরবিসির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। ৮২ রানে অপরাজিত তিনি। ৭৩ রান অধিনায়ক ফ‍্যাফ ডু-প্লেসির।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডু-প্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স তিলক ভর্মার। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। ইশান কিষাণ করেন ১০ রান। সূর্যকুমার যাদব করেন ১৫ রান। আরসিবির হয়ে দুটি উইকেট নেন করণ শর্মার। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ,টপলে, আকাশদীপ, হর্ষল প‍্যাটেল এবং ব্রেসওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় আরসিবি। স্বপ্নের শুরু করেন বিরাট ও ফ‍্যাফ। আরসিবি অধিনায়ক যখন আউট হন, তখন তাঁর নামের পাশে ৭৩ রান। বাকি মাত্র ২৩ রান। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটা চার ও ছ’টা ছক্কা। স্ট্রাইক রেট ১৬৯.৭৬। অন্যদিকে মাত্র ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ছ’টা চার ও পাঁচটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। অধিনায়ক আউট হওয়ার পর দ্রুত ম্যাচ শেষ করতে নামানো হয় দীনেশ কার্তিককে। যদিও খালি হাতেই ফিরতে হয় উইকেটকিপার ব্যাটারকে। এরপর ব্যাট করতে নেমে দুটো ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন ম‍্যাক্সওয়েল।

আরও পড়ুন:মোহনবাগান ক্লাবের নামে রাস্তা উদ্বোধন হল শিলিগুড়িতে


 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...