Tuesday, April 7, 2026

গ্রে.ফতার ডোনাল্ড ট্রাম্প! পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

আত্মসমর্পণ করার আগেই গ্রেফতার হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গ্রেফতার হলেন ট্রাম্প।আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস সংক্রান্ত মামলায় ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে। এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হল। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, ২০১৬ সালে ট্রাম্প বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে।ট্রাম্পের সঙ্গে পর্ন তারকার ঘনিষ্ঠতার সম্পর্কের বিষয়েই মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।এমনকি এরজন্য ঘুষও দিয়েছিলেন তিনি।যদিও এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা অভিযোগ করেছেন যে, প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের ভারতীয় সময় রাত পৌনে ১২টা নাগাদ নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু বিচারক নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে আমেরিকার পুলিশ সূত্রের খবর।

এই পরিস্থিতিতে ক্যাপিটল হিংসার কথা মাথায় রেখে সারা নিউইয়র্কজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাম্প সমর্থকরা যাতে কোনওভাবেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে না পারেন, সেদিকেও নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যেই নিউ ইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকদের জমায়েত নজরে এসেছে। পাশাপাশি, ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁর বিরোধীরাও। অন্য দিকে, ট্রাম্পের আইনজীবী হাজিরার ভিডিয়ো প্রকাশ্যে আনা নিষিদ্ধ করতে আদালতে আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন- বুধবার রাজ্য সরকারের বিমানেই কোচবিহার যাবেন রাজ্যপাল!

প্রসঙ্গত,২০১৬ সালে ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন।কিন্তু ২০১৬ সালে নির্বাচনের আগে তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার আমেরিকান ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ অভিযোগের তদন্ত করেছিলেন। তিনি ডেমোক্র্যাট দলের সদস্য। ফলে ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ জোরালো হয়েছে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...