Sunday, April 12, 2026

প*র্নসাইটে স্বস্তিকা! হু*মকির মেল প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

Date:

Share post:

রাজনীতি নয় টালিগঞ্জের চর্চায় ‘শিবপুর’ (Shibpur)। ইন্দো আমেরিকানা প্রোডাকশনের এই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মাসখানেকে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই প্রযোজকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অভিনেত্রী। দীর্ঘ একমাস ধরে ছবির আমেরিকা নিবাসী প্রযোজক সন্দীপ সরকার-এর (Sandeep Sarkar) হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। এর জেরে থানায় অভিযোগও দায়ের করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর এবার প্রকাশ্যে আনলেন প্রযোজনা সংস্থার সেই মেইল।

পরম্ব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে স্বস্তিকার সঙ্গে কাজ করেছেন, যদিও এই নিয়ে তাঁর তরফ থেকে কোনও বক্তব্য মেলেনি। অভিনেত্রী জানান, ঠিক কোন ধরনের ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে, কোন ধরনের ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই তথ্য প্রকাশ করতেই এই পদক্ষেপ। স্বস্তিকার অভিযোগ ছিল, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা (Raveesh Sharma)নগ্ন ছবি পর্নসাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন। একজন মহিলার কাছে এটা যথেষ্ট আশঙ্কার কথা। পাশাপাশি একটি মেলে স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে বলে স্বস্তিকা আগেই অভিযোগ করেছিলেন। এবার সেই মেইল তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

প্রযোজকের দাবি অভিনেত্রী বাড়তি টাকা চেয়েছেন। স্বস্তিকার পালটা বলছেন, “আমি চু্ক্তির বাইরে এক টাকা নিইনি।” প্রতিদিন ভোররাতে ‘প্রাণনাশের হুমকি মিলছে’ জানান স্বস্তিকা।রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এরপরেই ছবির প্রচার পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চান স্বস্তিকা। ঘটনার জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

Related articles

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...