Monday, June 22, 2026

শতরূপ-বিমান-সেলিমের বিরুদ্ধে কুণালের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত

Date:

Share post:

শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে কুণাল ঘোষের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত। এটি ক্রিমিনাল কেস। বুধবার শুনানির পর এই মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কুণাল নিয়মমত হুইল চেয়ারে উপস্থিত ছিলেন এজলাসে। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।

সিপিএমের হোলটাইমার পরিচয় দিলেও বাবার টাকায় শতরূপের 22 লাখ টাকার গাড়ি কেনা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি রাজ্য দপ্তরে বসেই কুণালকে বাবা তুলে আক্রমণ করেন শতরূপ। কখনও তিনি কুণালকে টেস্ট টিউব বেবি বলেন, কখনও বলেন কুণালের বাবার বেনামি সন্তান আছে। আদালতে অয়ন বলেন,” এই কুৎসা পার্টি অফিসে বসে হয়েছে। তাই এর দায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিতে হবে। তাঁরা পরে এসব কথার নিন্দা করেননি, উল্টে সেলিম খোলাখুলি সমর্থন করেছেন শতরূপকে। ফলে এঁদের ক্ষেত্রেও ধারাগুলি প্রযোজ্য। পুরো শুনানির পর বিচারক মামলাটি গ্রহণ করে বিচারযোগ্য বলে রায় দেন। এটির পরবর্তী শুনানি চলবে 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে।

পরে কুণাল বলে,” মামলা তো চলবেই। এরপর আরেকটা মামলা করব। কিন্তু সেই সঙ্গে আমার প্রশ্ন বিমান বসু, সেলিম, বিকাশ ভট্টাচার্যদের কাছে। রাজনীতির তর্কে কারুর বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মত বিজ্ঞানের অগ্রগতিকে অপমান তাঁরা সমর্থন করলেন কেন?” কুণালের মন্তব্য,” অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরণের ঔদ্ধত্য ও কুৎসিত কথাবার্তার নিন্দা করতেন। এসব চলতে দিতেন না। রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতি বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।”

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...