Monday, June 22, 2026

বি*পদের মুখে ইমন? কী ঘটল মঙ্গলের রাতে!

Date:

Share post:

বাংলার সঙ্গীত জগতের (Bengali Music Industry) বিখ্যাত তারকা গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) কাছে গত ২৪ ঘণ্টার স্মৃতি যেন বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছিল। তাঁর সোশ্যাল মিডিয়া লাইভের (Social Media) পর চিন্তায় ছিলেন অনুরাগীরাও। কিন্তু মঙ্গলের রাতেই মিলেছে সুখবর। স্বস্তিতে ইমন (Imon Chakraborty)।

ঠিক কী হয়েছিল?

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা সমাজ মাধ্যমে বরাবরই সরব। নিজের জীবনের নানা মুহূর্তের কথা ভক্তদের সঙ্গে সবসময়ই শেয়ার করেন তিনি । মঙ্গলবার ইমন জানিয়েছিলেন গত ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা তাঁর ইউটিউব চ্যানেল (Youtube Channel) হঠাৎ উধাও হয়ে গেছে। কোনওভাবেই লিংক খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়িকা নিজের দুশ্চিন্তার কথা জানাবার পর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।

আজকের দিনে স্যোশাল মিডিয়ার (Social Media) মাধ্যমে অনেকেই আয় করেন। সেটা সংস্থা বা ব্যক্তি দুই হতে পারে। ইমন তাঁদের মধ্যেই একজন। তাঁর চ্যানেল যথেষ্ট জনপ্রিয়। সেই আক্রোশ থেকেই কি কেউ এমন কাজ করলেন? সন্দেহ প্রকাশ করেছিলেন গায়িকা নিজেই। তাঁর অভিযোগের তীর ছিল ইউটিউবের দিকে। ইমন বলেন, “যদি ক্রিয়েটার কনটেন্ট না তৈরি করে তাহলে তোমরা কে? একবার সাবধান পর্যন্ত করবে না। আমরা এতদিন ধরে শ্রম দিয়েছি, এত টাকা খরচ করেছি তার এক শতাংশ টাকাও তো ইউটিউব থেকে আসেনি। তাহলে এরকমটা কেন?” গায়িকার কথাতে দুশ্চিন্তা অভিমান স্পষ্টই ফুটে উঠেছিল। তাঁর টিম আপ্রাণ চেষ্টা করে লিংক খুঁজে পেতে। রাতেই আসে সুখবর। সোশ্যাল মিডিয়ায় লাইভে সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি গায়িকা।

 

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...