Saturday, April 11, 2026

বিজেপির প্ররোচনায় পঞ্চায়েতে কেউ নির্দলে দাঁড়াবেন না, দলকে বার্তা মমতার

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে দলকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোট ২০২৪ লোকসভার আগে দলের কাছে অ্যাসিড টেস্ট। তাই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যাতে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে না ওঠে, সে ব্যাপারে সতর্ক নেত্রী। বিশেষ করে নিচুস্তরের কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃ
দীঘার কর্মীসভা থেকে তৃণমূল মমতার বার্তা, “দলের টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বেন না।”পঞ্চায়েতে প্রার্থী চয়নেও যে দল বিশেষ নজর দিচ্ছে সেই বিষয়টিও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই প্রধান্য দেওয়া হবে, সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, প্রার্থীর জন্য অনেকেই যোগ্য, কিন্তু একটি আসনে একজনকেই টিকিট দেওয়া সম্ভব। ফলে যাঁরা টিকিট পাবেন না তাঁরা যদি নির্দল হয়ে দাঁড়িয়ে দলের ক্ষত করার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

তৃণমূল নেত্রীর কথায়, “দলের টিকিট একজনকেই দেওয়া যায়। তাতে কেউ টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে যাবেন না। সবাই টিকিট পাবে না। দল আপনাদের সবার জন্য কোনও না কোনও ব্যবস্থা করে দেবে। সেটা দলের দায়িত্ব।” অর্থাৎ, কোনও একাধিক যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে এখন টিকিট পেলেও অন্যদের বঞ্চিত করা হবে না। দল তাঁদের জন্য বিকল্প চিন্তাভাবনা করবে।

 

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...