Friday, June 19, 2026

পাঠ্যক্রমে থাকছে মোঘল যুগ! চাপের মুখে সাফাই এনসিইআরটির

Date:

Share post:

চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে মোঘল যুগ বাদ পড়ল। দেশজুড়ে এমনটাই গুঞ্জন উঠেছিল। কিন্তু, অন্যকথা বলছে ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (এনসিইআরটি)। তাদের বক্তব্য, ২০২৩ সালের পাঠ্যক্রমে মোঘল যুগ বাদ পড়ছে না।


আরও পড়ুন:হাওড়া-রিষড়ার অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং –এর ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি জানিয়েছেন,পাঠ্যক্রম থেকে মোঘল যুগ বাদ পড়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়ো খবর। কোনওভাবেই দ্বাদশ শ্রেণির ইতিহাস পাঠ্যক্রম থেকে মোঘল যুগ বাদ দেওয়া হচ্ছে না। যদিও শিক্ষা মহলের একটা বড় অংশে ইতিমধ্যে দাবি করা হয়েছে মুঘল শাসন সংক্রান্ত একটি পরিচ্ছদ ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।কোনটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।তবে কী বিরোধীদের সমালোচনার মুখে পড়ে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হল এনসিটিআর।



এনসিইআরটি-র ডিরেক্টর-এর দাবি, কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকটি বিবেচনা করে দ্বাদশ ও দশম শ্রেণির সিলেবাসের কিছু অংশ কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সূত্রেই বাদ যায় মোঘল শাসন সংক্রান্ত একটি পরিচ্ছদ। অবশ্য একইসঙ্গে হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান এবং আরও বেশ কয়েকটি বিষয়ের কিছু অংশ বাদ দেওয়া হয়। তাই এই প্রশ্ন উঠেছে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকার ঘোষিত নয়া শিক্ষা নীতি অনুযায়ী যে পাঠ্যক্রম বা সিলেবাসে বেশ কিছু বিষয়কে সময়োপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন এনসিইআরটি আধিকারিক।

 

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...