Tuesday, March 31, 2026

মধ্যবিত্তর স্বস্তি! বৃদ্ধি পাচ্ছে না রেপো রেট

Date:

Share post:

আপাতত অপরিবর্তিত রইল রেপো রেট।  বৃহস্পতিবার সকালে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, বর্তমান অর্থনীতির পরিস্থিতি মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। রেপো রেট অপরিবর্তিত রাখার ফলে আপাতত ঋণের হার বাড়বে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:ফের রেপো রেট বৃদ্ধির পথে RBI, বাড়বে EMI-এর বোঝা


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, অর্থনীতিতে চলমান পুনরুজ্জীবন ধরে রাখতে আমরা ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। এমপিসি আপাতত সর্বসম্মতিক্রমে এটিকে ৬.৫০ শতাংশে বজায় রেখেছে।

আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকতে পারে বলে জানান শক্তিকান্ত দাস। তাঁর কথায়, “গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার হয় ৬.১ শতাংশ এবং শেষ ত্রৈমাসিকে তা ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়ায়।”

 

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...