Tuesday, April 14, 2026

প্রেসিডেন্সি সংশোধনাগারে মুখোমুখি পার্থ-কুন্তল, ছাড়াতে ছুটে এলেন জেল আধিকারিকরা!

Date:

Share post:

একই দুর্নীতিতে যুক্ত। দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে মুখোমুখি দেখা হতেই তুমুল ঝগড়া বাধে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) ও কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মধ্যে। বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে জেল অধিকারিকরা এসে ২ জনকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

ধরা পড়ার পর থেকেই একের পর লোকের নাম নিচ্ছেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল। একাধিক বার তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম নিয়েছেন। দাবি করেছেন, পার্থ-ঘনিষ্ঠর মাধ্যমে তাঁর কাছে টাকা পাঠিয়েছেন কুন্তল। এদিক, পার্থর দাবি, তিনি কুন্তলকে চেনেনই না। সূত্রের খবর, “কেন অহেতুক বার বার তাঁর নাম নিচ্ছো?” জেলের ভিতরে মুখোমুখি দেখা হতেই কুন্তলকে এই প্রশ্ন করেন পার্থ। এই নিয়ে তর্কাতর্কির থেকে ঝগড়া বেধে যায়। এমনকী, দুজন দুজনকে গালমন্দ করেন বলেও জেল সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ছুটে আসেন জেলের আধিকারিকরা। তাঁরাই দুজনকে দুদিকে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময়ও চিৎকার করে পার্থ-কুন্তল পরস্পরকে দোষারোপ করতে থাকেন।

এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের সঙ্গেও ঝগড়া বেঁধেছিল কুন্তলের। এবার পার্থ। জেলে গিয়েও পাঁচিলের বাইরের কোন্দল থামছে না বলেই মত সকলের।

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...