Saturday, June 6, 2026

পুরুলিয়া খু.নে চাঞ্চল্যকর তথ্য, স্বামীর গোপ.নাঙ্গ কে.টে নিয়েছিলেন স্ত্রী!

Date:

Share post:

শুধু খুন নয়। নৃশংস আক্রমণ। পুরুলিয়ার জয়পুর হত্যাকাণ্ডে অভিযুক্তকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ১৬ দিনের মধ্যে জয়পুর হত্যাকাণ্ডের কিনারা করে দিল পুরুলিয়া জেলা পুলিশ (Purulia Police)। জুড়ন মাহাতকে খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী ও প্রেমিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক ক্ষেত্রপাল মাহতর বয়ানে জানা গিয়েছে, ২৫টা ঘুমের ওষুধ ডিম-ভাতের সঙ্গে খাইয়ে বেহুঁশ করা হয় জুড়নকে। তারপর ভারি ভোঁতা বস্তু দিয়ে মেরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছিলেন স্ত্রী উত্তরা মাহাত। গোয়া (Goa) থেকে প্রেমিকাকে নির্দেশ দেয় ক্ষেত্রপাল। ফোনে নকশা শুনে স্বামীকে হত্যা করেন উত্তরা। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে জুড়নের বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় উত্তরার প্রেমিক ক্ষেত্রপালকে। যে ছুরি ও ব্লেড দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছিল, সেই ধারাল অস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

পুরুলিয়ার রাঙ্গুনিটার গ্রামের বাসিন্দা জুড়ন। জুড়ন নিখোঁজ হয়ে যান বলে ২০ মার্চ রটিয়ে দেন তাঁর স্ত্রী উত্তরা। ২২ মার্চ ছেলে অপূর্বকে নিয়ে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। তিনদিন পরে অপূর্ব পুলিশকে জানান, তাঁদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বেরচ্ছে। জয়পুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তাঁর অভিযোগের ভিত্তিতেই জুড়নের স্ত্রীকে ২৬ মার্চ গ্রেফতার করে পুলিশ। টানা পুলিশি জেরায় ভেঙে পড়েন উত্তরা। জুড়ন তাঁদের পরকীয়া জেনে ফেলার কারণেই খুন বলে জানান তিনি। প্রেমিক ক্ষেত্রপালের সঙ্গে পরিকল্পনা করেই খুন করেন উত্তরা।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “পরকীয়াতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। তাকে সরিয়ে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড। যে অস্ত্রে স্বামীর গোপনাঙ্গ কাটা হয়েছিল সেগুলি উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সাহায্য নেওয়া হয়েছে। তদন্তে কিছু কারিগরি প্রমাণ আমরা সংগ্রহ করছি।”

 

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...