Saturday, June 13, 2026

দুর্ঘ*টনায় জ*খম ভারতীয় পড়ুয়াকে ক্ষ*তিপূরণ দেবে দুবাই!

Date:

Share post:

বিদেশের মাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bus Accident) জখম হয়েছিলেন এক ভারতীয় পড়ুয়া (Indian Student)। তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। ২০১৯ সালে ইউএই-র (UAE) দুবাইয়ে বাস দুর্ঘটনার কবলে পড়েছিলেন ২০ বছর বয়সী মহম্মদ বেগ মির্জা (Md Beg Mirza)। ১২ জন ভারতীয় সহ বাসে থাকা মোট ১৭ জনের মৃ.ত্যু হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। চার বছর পর ২০২৩ সালে কয়েক কোটি টাকা ক্ষ*তিপূরণ (compensation) পেতে চলেছেন তিনি।

২০১৯ সালে মাসকটে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বাসে করে ফিরছিলেন মহম্মদ বেগ মির্জা। আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। গুরুতর জখম হয়ে প্রায় দু সপ্তাহ হাসপাতালে থাকতে হয় তাঁকে। ঘটনার পর প্রাথমিকভাবে দুবাইয়ের ইনস্যুরেন্স অথরিটি ওই পড়ুয়াকে ১ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা জানালেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দুবাইয়ের একটি আদালতে আর্জি জানান মির্জা। তিনি বলেন যে দুর্ঘটনার সম্মুখীন তাঁকে হতে হয়েছিল সেখানেই এই ক্ষতিপূরণ কিছুই নয়। এরপরই তাঁর দাবিকে মান্যতা দেয় আদালত এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে দেওয়ার রায় দেন। আদালতের নির্দেশ মতোই এবার ক্ষতিপূরণ বাবদ প্রায় ১১ কোটি টাকা পেতে চলেছেন মির্জা।

 

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...