Saturday, April 4, 2026

কেকেআরে যোগ দিলেন জেসন রয়, ছবি প্রকাশ কলকাতার

Date:

Share post:

প্রতীক্ষার অবসান। খুশির খবর নাইটপ্রেমীদের জন‍্য। শনিবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন ইংল্যান্ড তারকা জেসন রয়। ছবি পোস্ট কেকেআরের। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল-এর তৃতীয় ম্যাচে খেলতে নামবে কেকেআর। তবে সেই ম‍্যাচে জেসনকে পাওয়া যাবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। প্রসঙ্গত, এই মরশুমে কেকেআর দলে চোটের জন‍্য ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়র। এছাড়াও শাকিব আল হাসানও সরে গিয়েছেন আইপিএল থেকে। সেই পরিবর্ত হিসাবে কেনা হয়েছে জেসন রয়কে।

বুধবার কেকেআরের পক্ষ থেকে জেসনকে সই করানোর খবর জানানো মাত্রই সন্ধ্যায় একটি ভিডিও বার্তা পাঠান তিনি। সেখানে জেসন বলেন,”এই বছরের আইপিএলে কেকেআরের জার্সি গায়ে দেওয়ার জন্য আমি তৈরি। এত ভাল দল ও ম্যানেজমেন্টের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। মাঠে নামতে আর তর সইছে না।”

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে আসে নাইট শিবির। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় জয় পায় চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। শার্দুল ঠাকুরের বিধ্বংসী ব্যাটিং ছাড়াও, রাহমাদুল্লাহ গুরবাজের ঝোড়ো ইনিংসও এই ম্যাচে জয় পেতে সাহায্য করে নাইটদের। সর্বোপরি, মিস্ট্রি স্পিনার সুয়াস শর্মা এবং বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং। সবমিলিয়ে দলীয় সংহতির অনবদ্য নিদর্শন দেখায় নাইট ব্রিগেড।

আরও পড়ুন:সুপার কাপ খেলতে রবিবার কেরল উড়ে যাচ্ছে মোহনবাগান, প্রথম ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু ফেরান্দোর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...