Wednesday, June 24, 2026

ম‍ুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও জোর ধাক্কা চেন্নাই শিবিরে

Date:

Share post:

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মাদের ৭ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আর এই জয়ের ফলে আইপিএল-এ দ্বিতীয় জয় পায় সিএসকে। তবে খুশির আবহের মধ‍্যে ধাক্কা চেন্নাই শিবিরে। জানা যাচ্ছে, হ‍্যামস্ট্রিং-এর চোটের কারণে আগামী কয়েক ম‍্যাচে পাওয়া যাবে না দীপক চাহারকে। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পান দীপক। মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

ম‍্যাচ জয়ের পরও ধোনির মুখে দীপক চাহারের কথা। ম‍্যাচ শেষে চেন্নাই অধিনায়ক বলেন,”জিতে ভাল লাগছে। ভুললে চলবে না দীপককে আমরা এই ম্যাচে পেলাম না, সিসান্ডা প্রথম ম্যাচ খেলল। আমাদের স্পিনাররা অবশ্য দারুণ বল করেছে। সাত ওভারের পরও উইকেটে গতি ছিল এবং বল ঘুরতে শুরু করেছিল। সেই সুবিধাটা কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। স্পিনারদের পাশাপাশি জোরে বোলাররাও দারুণ ভাবে ফিরে আসে।”

এদিকে দীপক মাঠ ছেড়ে বেরনোর সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তিনি দীপকের চোট নিয়ে বলেন, “মনে হচ্ছে ৪-৫টি ম্যাচে দীপককে পাওয়া যাবে না। মনে হচ্ছে আবার ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। ”

আরও পড়ুন:সুপার কাপের প্রথম ম‍্যাচে নামার আগে ফর্ম‍্যাট নিয়ে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...