Saturday, June 27, 2026

আইপিএল-এ প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের, পাঞ্জাবকে হারাল ৮ উইকেটে

Date:

Share post:

আইপিএল-এ জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন পাঞ্জাব কিংসকে হারাল ৮ উইকেটে। পাঞ্জাবের দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম‍্যাচের সেরাও গব্বর। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রাহুল ত্রীপাঠি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ৯৯ রানে অপরাজিত তিনি। শিখরের ব‍্যাটে ভর করেই ১৪৩ রানে পৌঁছায় পাঞ্জাব। না হলে পাঞ্জাবের ব‍্যাটারদের রান সংখ‍্যা ঠিক একরম, প্রভসিমরান সিং করেন শূন‍্য। ম‍্যাথউ শর্ট করেন ১। জিতেশ শর্মা করেন ৪ রান। সাম কুরান করেন ২২ রান। হায়দরাবাদের হয়ে চার উইকেট মায়াঙ্ক মারকান্ডের। দুটি করে উইকেট নেন মার্কো জনসেন এবং উমরান মালিক। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রাহুল ত্রীপাঠি। ৭৪ রানে অপরাজিত তিনি। অধিনায়ক এডেন মার্কাম ৩৭ রানে অপরাজিত। মায়াঙ্ক আগরওয়াল করেন ২১ রান। ১৩ রান করেন হ‍্যারি ব্রুক। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট অর্শদীপ সিং, রাহুল চ‍াহারের।

আরও পড়ুন:সুপার কাপের প্রথম ম‍্যাচে এগিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...