Tuesday, April 7, 2026

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দেড় কোটি পত্রাঘাত, দিল্লিতে ২ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট: অভিষেক

Date:

Share post:

বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রের মোদি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত এক থেকে দেড় কোটি চিঠি সংগ্রহ করবেন তৃণমূল কর্মীরা। চিঠি সংগ্রহকে হাতিয়ার করে প্রতিটি এলাকায় আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছেন অভিষেক।

একনজরে আন্দোলনের রূপরেখা

• বাংলার সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ হাজার টাকা দিচ্ছে। অমানবিক মোদি সরকার আধার কার্ড – প্যান কার্ডের সংযোগ করতে সেই টাকা কেড়ে নিচ্ছে। সব জায়গায় মানুষকে একজোট করে একথা বেঝাতে হবে।
• চিঠি লিখতে হবে হাতে। কেনো টাইপ করা চিঠি গৃহীত হবে না। চিঠির প্রথমে বুথ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক এবং ব্লক স্তর থেকে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছবে।
• বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার প্রশ্নে সাধ্যমতো চেষ্টা করবে তৃণমূল।
• দিল্লির বুকে ২ লক্ষ মানুষের জমায়েত, হতে পারে ধর্নাও।

আরও পড়ুন- নিবিড় জনসংযোগের জোর, সাংগঠনিক ক্যালেন্ডার ঘোষণা অভিষেকের

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...