Friday, June 26, 2026

চাকরি দেওয়ার নামে ৫কোটি টাকা আত্মসাৎ, গ্রেফ*তার কাঁথির স্কুল শিক্ষক!

Date:

Share post:

চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কাঁথির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল কলকাতা উচ্চ আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। জেলার চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত শিক্ষক দীপক জানাকে গ্রেফতার করে কাঁথি শহর থেকে।

ধৃত দীপক জানার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ছিল কাঁথি থানা ও কলকাতা উচ্চ আদালতে। যদিও এর আগে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছিলেন দীপক জানা ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, ভূপতিনগর থানার মূলদা গ্রামে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে কাঁথি শহরে ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ইংরেজি বিষয়ের শিক্ষক দীপক জানার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১৭ সাল থেকে শুধু পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক।
গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...