Friday, April 3, 2026

রাহুলের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের যোগ! সরব গুলাম নবি

Date:

Share post:

প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন একদা তাঁরই সতীর্থ প্রাক্তন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ(Gulam Navi Azad)। রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে আজাদের দাবি, রাহুলের সঙ্গে যোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের। এদিকে রাহুলের প্রাক্তন সতীর্থের এহেন অভিযোগের পর এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। এদিন বিজেপি(BJP) নেতা তথা প্রাক্তন কেন্দ্রীমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাহুলকে সরাসরি প্রশ্ন করেন এই অসাধু শিল্পপতি কারা? তাদের সঙ্গে চক্রান্ত করেই কি রাহুল গান্ধী ভারত বিরোধী চক্রান্তে সামিল হয়েছে?

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ বছর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ গুলাম নবি আজাদের দাবি, রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলেছেন। যা অত্যন্ত লজ্জাজনক মন্তব্য। তাঁর সঙ্গে কোনও শিল্পপতির তেমন যোগাযোগ নেই। এরপরই রাহুলকে তোপ দেগে তিনি বলেন, গান্ধী পরিবারের সঙ্গে শিল্পপতিদের যোগ রয়েছে। রাহুল গান্ধীর সঙ্গেও শিল্পপতিদের যোগ রয়েছে। আজাদের দাবি, “রাহুল গান্ধী বিদেশে গেলে বেশ কিছু অবাঞ্ছিত শিল্পপতিদের সঙ্গে দেখা করেন। কিন্তু গান্ধী পরিবারকে এখনও আমি সম্মান করি। আর সেই কারণেই আমি রাহুল গান্ধীর বন্ধু শিল্পপতিদের নাম বলব না।

আজাদের এহেন বিস্ফোরক মন্তব্যের পরই এই ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপিকে। বিজেপির নেতা তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, গুলাম নবি আজাদ কংগ্রেসের সঙ্গে প্রায় ৫০ বছর ছিলেন। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ট। কিন্তু সেই গুলাম নবি আজাদই এবার অভিযোগ করেছেন, রাহুল গান্ধী বেশ কিছু অবাঞ্ছিত শিল্পপতিদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। রাহুল গান্ধী উত্তর দিতে পারবেন এই অবাঞ্ছিত শিল্পপতি কারা- যাদের সঙ্গে যোগাযোগ রেখে রাহুল গান্ধী দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চান। তিনি আরও বলেন, রাহুল গান্ধী ভারত বিরোধী ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। তাদের নির্দেশেই ভারতকে দুর্বল করার চেষ্টা করছেন। মোদিজির বিরুদ্ধে কাজ করছেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...