Wednesday, June 3, 2026

অ্যাম্বুল্যান্সই মিনি হাসপাতাল: রাজ্যে নয়া পরিষেবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রোগী কল্যাণে নয়া দিগন্ত। মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্সগুলিতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ। ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্সগুলিকে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার নবান্নের সামনে থেকে এই অ্যাম্বুলেন্সগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বললেন, ‘এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’ অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১৭৩টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান

কী কী আছে অ্যাম্বুল্যান্সগুলিতে?

• ট্রান্সপোর্ট ভেন্টিলেটর
• অক্সিজেন সাপোর্ট সিস্টেম
• পোর্টেবল সাকশন মেশিন
• মনিটর
• ডিফব্রিরিলেটার
• সিরিঞ্জ পাম্প
• স্পাইন বোর্ডস

*২৭টি জেলায় পরিষেবা দেবে এই অ্যাম্বুল্যান্সগুলি*। কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা পাবে দু’টি করে অ্যাম্বুল্যান্স পাবে। বাকি সব জেলা একটি করে অ্যাম্বুল্যান্স পাবে।

অ্যাম্বুল্যান্স পরিষেবা উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও।

আরও পড়ুন- সালকিয়ায় শান্তিমিছিল করতে গিয়ে আইনভেঙে অ.শান্তি ছড়াল বামেরা!

 

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...