Sunday, April 5, 2026

কম্বল বিতরণকাণ্ডে হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি । বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলি হল ‘তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন্দ্র তিওয়ারি’, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি, যিনি জিতেন্দ্রর স্ত্রী। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন ।

 

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...