Saturday, April 4, 2026

পোষ্য কুকুরকে নিয়ে ঝা.মেলা যুগলের! নাক গলানোয় ম.র্মান্তিক পরিণতি সঙ্গীর মায়ের

Date:

Share post:

বাড়িতে রাখা পোষ্য কুকুর নিয়ে বিবাদ চরমে। শেষপর্যন্ত বিবাদ পৌঁছাল খুনোখুনি তে। দিল্লির ডিবিজি রোড এলাকার ঘটনা।

রাজধানীর ডিবিজি রোড এলাকায় মাসখানেক ধরে একটি ফ্ল্যাটে লিভ-ইন করতেন আলোক ওরফে প্রিন্স ও তাঁর সঙ্গী। সঙ্গে থাকতেন ওই তরুণীর মা-ও। ওই পরিবারে একটি পোষ্য কুকুরও রেখেছিলেন ওই তরুণী। কিন্তু বাড়িতে পোষ্য রাখা নিয়ে তীব্র আপত্তি ছিল আলোকের। মাঝে মাঝে ওই পোষ্যকে হেনস্থা করা নিয়েও ঝগড়া হত ওই যুগলের।

গত শনিবার বাড়ির ওই পোষ্যকে নিয়ে তাঁদের মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। এমতাবস্থায় তাঁদের দুজনের ঝামেলার কথা তাঁর মাকে জানায় ওই তরুণী। তাঁদের ঝামেলার মধ্যে তরুণীর মায়ের হস্তক্ষেপে করায় আরও রেগে ওঠে আলোক। সেই ঘটনা চলাকালীন পিস্তল বার করে তরুণীর মাকে গুলি করে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাঞ্চনের। এরপরই এলাকা ছেড়ে পিঠটান দেয় প্রিন্স ওরফে অলোক। পুলিশ জানিয়েছে, আলোকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা এবং অস্ত্র আইনে মামলা আরও জেরদার করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে জোরকদমে।

আরও পড়ুন- লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! দেশজুড়ে শুরু মক ড্রিল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...