Thursday, April 2, 2026

মাঝ আকাশে বিমান সেবিকার হাত ধরে টান, তুমুল গোলমালে বিমান ফেরালেন পাইলট

Date:

Share post:

পৌরানিক কাহিনিতে মেঘের মধ্যে যুদ্ধের কথা আছে। আছে পুষ্পক রথে যুদ্ধের কথা। একবিংশ শতকে ফাইটার প্লেনে (Fighter Jet) যুদ্ধ হয়। কিন্তু এবার বিমানের মধ্যেই যুযুধান দুপক্ষ। তার জেরে শেষে বিমান ফিরিয়ে আনতে হলেন পাইটলকে (Pilot)। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে। মাঝ আকাশে দুই বিমানকর্মী ও এক যাত্রীর মধ্যে ঝগড়া এমন জায়গায় পৌঁছয় শেষে বিমান দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট। অভিযোগ দায়ের রয়েছে থানাতেও।

সোমবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা পরেই দিল্লি থেকে কিছু দূরে ওড়ার পরেই এক যাত্রীর সঙ্গে ও দুই বিমানকর্মী ঝগড়া বাধে। দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইটল। ওই যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। London AI-111 নম্বর বিমানটি উড়ানের কিছু সময় পরই এক বিমানসেবিকার হাত ধরে টানাটানি করার অভিযোগ ওঠে ওই যাত্রীর বিরুদ্ধে। অন্যান্য কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করতে শুরু করতেই বচসা বেঁধে যায়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

এয়ার ইন্ডিয়া (Air India) বিবৃতি অনুযায়ী, এক যাত্রীর দুর্ব্যবহারের জেরে বিমান অবতরণ করাতে বাধ্য হয়েছেন পাইলট। শুধু খারাপ ব্যবহারই নয়, ২ বিমানকর্মীকে মারধর করেছেন ওই যাত্রী- অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষের। সেই কারণেই পাইলট বিমাণ অবতরণ করা হয়। অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর জন্য এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে।

 

 

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...