Wednesday, June 10, 2026

ধর্মীয় পতাকা অবমাননার অভিযোগে ব্যাপক হিং.সা জামশেদপুরে, ১৪৪ ধারা জারি

Date:

Share post:

ধর্মীয় পতাকা অবমাননার অভিযোগে হিংসায়(Violation) উত্তাল হয়ে উঠল ঝাড়খণ্ডের(Jharkhand) জামশেদপুর(Jamshedpur) এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে চলল ব্যাপক সংঘর্ষ। অগ্নিসংযোগ করা হল একাধিক গাড়ি ও দোকানে। গোটা ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি আধাসেনা ও র‍্যাফ(RAF) মোতায়েন করা হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুরের শাস্ত্রী নগরে রাম নবমী(Ram Navami) উপলক্ষ্যে ভগবান হনুমানের পতাকার বাঁশের মধ্যে মাংসের পলিথিন ঝুলতে দেখা যায়। এই ঘটনা থেকেই হিংসার সূত্রপাত। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। একাধিক দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। অবশ্য উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হন একাধিক পুলিশ কর্মী। এরপর জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। বাইরে থেকে ফোর্স ডাকার পাশাপাশি। চলছে পুলিশি টহল। ঝাড়খণ্ডের জামশেদপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা জড়ো হয়েছিল তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। পুরো এলাকায় ফোর্স মোতায়েন করা হয়েছে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...