Tuesday, June 23, 2026

রিঙ্কুর ঝড়ো ইনিংসে মজে বলিউড, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংস। শেষ ওভারে রিঙ্কু সিং-এর পাঁচটি ছয় তাক লাগিয়ে দেয়। যার আচঁ গিয়ে পরে বলিউডেও। রিঙ্কুর ঝড়ো ইনিংসের পর তাঁকে শুভেচ্ছা জানালেন রণভীর সিং, আরিয়ান খান, অর্জুন রামপালরা।

রিঙ্কুর ঝড়ো ইনিংসের প্রশংসা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রণভীর লেখেন,” রিঙ্কু!! রিঙ্কু!!রিঙ্কু!!রিঙ্কু!! এটা কী ছিল!?”

বলিউডের আরেক অভিনেতা অর্জুন রামপাল লেখেন,” ও মাই গড! রিঙ্কু পর পর পাঁচটা ছয় মারল! কী অবিশ্বাস্য ভাবে রান তাড়া করে জিতল কেকেআর। আগে কখনও এমন জয় দেখিনি। অসম্ভব উপভোগ্য। অভিনন্দন কেকেআর।”

দলের কর্ণধার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নিজের সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর ঝড়ো ইনিংসের ছবি পোস্ট করেন। উচ্ছ্বাস প্রকাশ করেন শাহরুখ কন্যা সুহানা খানও।

আরও পড়ুন:কেকেআর শিবিরে যোগ দিলেন লিটন দাস

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...