Thursday, February 19, 2026

২৪ এর নির্বাচনের আগে পেগাসাসের মতোই আড়িপাতার সফটওয়্যার কিনছে কেন্দ্র! দাবি কংগ্রেসের

Date:

Share post:

এবার আর ইজরায়েলি স্প্যাইওয়ার বা পেগাসাস নয়! ২৪ এর লোকসভা নির্বাচন আসার ঠিক আগেই পেগাসাসের মতোই একটি গোপনে আড়িপাতা সফটওয়্যার কিনতে চলেছে কেন্দ্র। সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনল কংগ্রেস। এমনকি ৯৮৬ কোটি টাকা খরচ করে পেগাসাসের মতোই ‘কগনিট’ নামের একটি স্পাইওয়্যার কিনতে চলেছে মোদি সরকার বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:আফগানিস্তানে ফের তা*লিবানি ফ*তোয়া, মহিলাদের প্রবেশ নি*ষিদ্ধ রেস্তোরাঁয়

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “পেগাসাসকাণ্ডের পর সরকার প্রযুক্তি ব্যবহার করে বিরোধী, সাংবাদিক, বিচার বিভাগ, নাগরিক এবং এমনকী নিজের মন্ত্রীদের উপরও গুপ্তচরবৃত্তি চালাতে চাইছে।তাই নয়া স্পাইওয়্যার খুঁজছে তারা।” এরপরই কেন্দ্রকে ভর্ৎসনা করে তিনি বলেন, “আমি বুঝতে পারি বিরোধীদের ঘৃণা করে শাসকরা, কিন্তু নিজের সরকারের মন্ত্রীদের উপরেও নজরদারি চালাচ্ছে এরা!”সংবিধান কিংবা সংবাদমাধ্যমকে এই দেশের গুপ্তচরেরা বিশ্বাস করে না।তাই সাধারণ মানুষের কষ্টের উপার্জনের কোটি কোটি টাকা খরচ করে ইজরায়েলের স্পাইওয়্যার টেকনোলজি কিনতে চলেছে।”তিনি (নরেন্দ্র মোদি) এটা করছেন একমাত্র তাঁর গদি বাঁচাতে। কারণ তাঁর আশঙ্কা মিথ্যের প্রাসাদ প্রকৃত সত্যের সামনে ভেঙে পড়তে পারে।”

প্রসঙ্গত, ২০২২-এর এপ্রিল মাসে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসার পর উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশের রাজনীতি। পেগাসাস বিতর্কে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর-সহ বিরোধী শিবিরের তাবড় রাজনীতিক, বিশিষ্ট সমাজকর্মী, আইনজীবী, সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়। আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। সরাসরি অভিযোগ খারিজ না করে, সংসদে জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়।  ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের একই অভিযোগ উঠল।

 

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...