Saturday, April 11, 2026

পঞ্চায়েতের আগে বাঙালি ভাবাবেগ জয়-ই লক্ষ্য, নববর্ষে দক্ষিণেশ্বরে পুজো দেবেন অমিত শাহ

Date:

Share post:

ভোট আসলেই মনে পড়ে বাংলার কথা। বাংলায় যাতায়াত লেগেই থাকে দিল্লির নেতাদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের দু’দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ঝটিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে শাহের।

এখনও পর্যন্ত যা ঠিক আগামী শুক্রবার, বাংলা বছরের শেষ দিনে কলকাতায় পা রাখবেন অমিত শাহ। ওইদিনই অনুব্রতহীন বীরভূমে একটি জনসভাও করতে পারেন তিনি।
রাতে থাকবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পরের দিন সকালেই দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে শাহের। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

পঞ্চায়েত নির্বাচনের আবহে শাহের এই দু’দিনের ঝটিকা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির মধ্যে এখনও তেমন হেলদোল দেখা যায়নি। শাহের সফর ও নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে গেরুয়া শিবিরে পঞ্চায়েতের প্রস্তুতিই শুরু করে দিতে পারে।

প্রসঙ্গত, গত নববর্ষে বাঙালির ভাবাবেগ জয়ের লক্ষ্যে বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কাকে ঠিক নববর্ষের সময় রাজ্যে এসে ফের বাঙালির ভাবাবেগ জয় করতে চাইছেন অমিত শাহ।

আরও পড়ুন:ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! পরবর্তী শুনানি কবে?


 

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...