Friday, June 12, 2026

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

Date:

Share post:

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল ১১ জন আইপিএস এবং একজন ডাব্লুবিপিএস অফিসারকে। কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলা- সর্বত্রই রদবদল অব্যাহত।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ডিআইজি সিআইডি পদে থাকা আইপিএস সোমা দাসকে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) পদে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) করা হচ্ছে। যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে পাঠানো হচ্ছে দেবস্মিতা দাসকে। তিনি এসটিএফের ডিআইজি পদে ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশের সাউথ, নর্থ এবং সাউথ ইস্ট ডিভিশনের পদেও এদিন রদবদল করা হয়েছে। তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ কর্তা।

ডিসি স্তরেও একাধিক বদল করা হয়েছে। ডিসি সাউথ হলেন ভি.এস.আর অনন্তনাগ। ডিসি নর্থ দায়িত্বে প্রদীপ কুমার যাদব। ডিসি সাউথ ইস্টের দায়িত্বে সৈকত ঘোষ (ভাঙড় ডিভিশন থেকে)। ডিসি ইস্ট হলেন প্রশান্ত চৌধুরী। ডিসি ভাঙড় হলেন মনীশ জোশী।

শহর কলকাতার বাইরেও প্রশাসনিক রদবদল করেছে কমিশন। চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি (সদর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রজিৎ সরকারকে। আসানসোল-দুর্গাপুর থেকে রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) পদে বদলি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে নিযুক্ত হয়েছেন চন্দন ঘোষ। বেলডাঙার নতুন এসডিপিও হয়েছেন আনন্দজিৎ হোড়।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক থানার ওসি এবং গুরুত্বপূর্ণ বিভাগের রদবদল হয়েছে। আলিপুর থানার নতুন ওসি হয়েছেন তপন নাথ এবং কসবা থানার দায়িত্বে সৌরভ ভট্টাচার্য। উল্টোডাঙা থানায় নাজমুল হাসান এবং ফুলবাগান থানায় রথীন সিং হয়েছেন ও-সি। এন্টালি, রিজেন্ট পার্ক, মানিকতলা এবং তিলজলার মতো স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত ওসি স্তরেও নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, রাজ্য পুলিশের ক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট এবং বাঁকুড়া সদরে নতুন সিআই নিয়োগ করা হয়েছে। উস্তি, পটাশপুর, খড়িবাড়ি এবং আসানসোল সাউথের মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতে নতুন ওসি দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন – হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...