Thursday, April 9, 2026

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! পরবর্তী শুনানি কবে?

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার তা হওয়ার কথা থাকলেও বিচারপতিরা ব্যস্ত থাকায় সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামী ২৪ এপ্রিল নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে।ফলে পয়লা বৈশাখের আগেও ডিএ মামলার রফাসূত্র মিলল না।

আরও পড়ুন:বিরোধীরা বললেই পঞ্চায়েতে প্রার্থী খুঁজে দেবে তৃণমূল! ঘোষণা জেলা সভাপতির

মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি এম সঞ্জয় কুমারের বেঞ্চে সোমবার ডিএ মামলার শুনানি ছিল। অল্প সময়ের জন্য তা হয়ও। তবে মূল মামলা নিয়ে কোনও সওয়াল জবাব হয়নি। এদিন বিচারপতিরা জানান, যেহেতু এটি একটা বড় মামলা এবং শুনানিতেও বেশ কিছুটা সময় লাগবে তাই আজ তা করা সম্ভব নয়। শীর্ষ আদালতের তরফে প্রথমেই মামলার শুনানি ২৪ এপ্রিল ধার্য হয়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, তার আগে একটা দিন ধার্য করা হোক। যেদিন তাঁরা তাঁদের বক্তব্যটা জানাতে পারেন।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, শুনানি হলে একই দিনে করা হোক। সেদিন রাজ্যের তরফে তিনিও তাঁর বক্তব্য জানাবেন। শেষ পর্যন্ত ২৪ এপ্রিল তারিখেই নতুন শুনানির দিন ঠিক হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এর পর আরও তিন বার পিছিয়ে যায় শুনানি। অবশেষে গত ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হয়। এর পর মামলার শুনানি পিছিয়ে ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ধার্য করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়।

 

 

Related articles

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...