Tuesday, June 23, 2026

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

Date:

Share post:

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও এক রান নেননি ডেভিড মিলার(David Miller)। শেষ বলে রান করতে না পারায় এক রানে জিতেছে শুভমান গিলের দল। এরফলে ভিলেন হয়ে গিয়েছে প্রোটিয়া ব্যাটার।

যদিও মিলারে ব্যাটিংয়ের সঙ্গে ধুরন্ধের মিল পাওয়া গিয়েছিল। ১২ রান করার পর হাতের চোটের কারণে উঠে গিয়েছিলেন মিলার। চোট সারিয়ে ফিরে এসে রণমূর্তি ধারণ করেন মিলার, ঘায়েল হুঁ ইস লিয়ে ঘাতক হুঁ, কিন্তু ম্যাচ শেষে নায়ক হওয়া হল না মিলারের।

শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বোলিং করতে আসেন । শেষ ২ বলে ২ রান প্রয়োজন ছিল,পঞ্চম বলে সহজ সিঙ্গেল নিতে গিয়েও নিলেন না মিলার। ভাবলেন, চূড়ান্ত বলেই জয়সূচক রান ছিনিয়ে আনবেন!শেষ বলে ব্যাটে ছোঁয়াতেই পারলেন না, উল্টে রান আউট নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো কুলদীপ যাদব।

ম্যাচের পর রীতিমতো বিধ্বস্ত হয়ে যান মিলার। দিল্লি ক্যাপিটালসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় সাজঘরে একা বসে ডেভিড মিলার। মাথা নিচু। চোখে স্পষ্ট হতাশা। ছোট্ট ক্লিপ বুঝিয়ে দিচ্ছে—এভাবে পরাজয় তিনি সহজে মেনে নিতে পারছেন না। কোচ হেমাঙ্গ বাদানি এগিয়ে এসে তাঁকে সান্ত্বনা দিলেন। দল তাঁর পাশেই আছে।

 

যদিও মিলারকে সমর্থন করেছেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, , “দলকে জেতানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল মিলার। কুলদীপ রান নিয়েছিল, তাতে শেষ বলে ওকে দায়িত্ব দেওয়াই যেত। কিন্তু আগের ওভারে অনেক ভাল শট খেলেছিল মিলার। হয়তো সে জন্যই ভেবেছিল শেষ বলে জেতাতে পারবে। একা ওকে দোষ দিয়ে লাভ নেই।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...