Friday, June 26, 2026

রাজভবনে নববর্ষের অনুষ্ঠান নিয়ে খোঁচা কুণালের

Date:

Share post:

পয়লা বৈশাখের দিন থেকে কলকাতা রাজভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটন দফতরের উদ্যোগে সেখানে চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। মানুষ পায়ে হেঁটে  ঐতিহাসিক ওই ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন।  কী কী দেখানো হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর প্রতীকী চাবি তুলে দেওয়া্ হয়েছিল৷ সেদিন রাজ্যপাল সিভিআনন্দ বোস জানান, পয়লা বৈশাখ থেকে হেরিটেজ ওয়াক-এর জন্য খুলে দেওয়া হবে রাজভবন৷

এবার রাজভবনে বিশেষ ভাবে পালিত হবে বাংলা নববর্ষ৷ এই কথা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজভবনের তরফ থেকে৷ বিষয়টি নিয়ে এ বার খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজভবনে অতীতেও একাধিক অনুষ্ঠান হয়েছে৷ বাঙালি নববর্ষ পালন করলে ভাল। অতীতেও তো হয়েছে৷ ওঁর জনসংযোগ করার মনে হলে করবেন। তবে জনগণ নির্বাচিত সরকারের বিরোধী মঞ্চ রাজভবন হলে আপত্তি থাকবে।’’ এরই পাশাপাশি কুণালের খোঁচা, ‘‘তবে রাজভবন হলিডে হোম হয়েছে কিনা তা জানা নেই৷ বাঙালি দিঘার বদলে রাজভবনে যাবেন কিনা তাও জানা নেই।’’

বাংলার নববর্ষ পালনের জন্য ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভিআনন্দ বোস । নববর্ষ পালন অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। ওই দিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে রাজভবনে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...