Wednesday, June 24, 2026

রাজ্যকে সিলেবাস বদলের পরামর্শ হাইকোর্টের!

Date:

Share post:

২০২২ সালের থেকে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Students)সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে। কেন? এবার উদ্বেগ প্রকাশ করল হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি এবার রাজ্যকে সিলেবাস বদল করার পরামর্শ দিল আদালত। আজ মঙ্গলবার অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Soumendra Nath Mukherjee) উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)বলেন, মাধ্যমিকে এত পড়ুয়া কমে যাচ্ছে। এখন থেকেই রাজ্যের সতর্ক হওয়া উচিত। সেক্ষেত্রে মাধ্যমিকের সিলেবাস ঠিক না-হলে সমস্যা বাড়বে বলেই জানালেন হাইকোর্টের বিচারপতি।

সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার দিকে মানুষের আগ্রহ বাড়ছে। তাহলে হঠাৎ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল কেন? এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা বলেছে আদালত। সেক্ষেত্রে প্রয়োজনে অন্যান্য সিলেবাসের সঙ্গে তুলনা করে নতুন সিলেবাস তৈরির পরামর্শও দেওয়া হয়েছে। এর আগে ওএমআর শিট বিকৃতিতে অভিযুক্ত ৯৫২ জন শিক্ষকের মধ্যে ৮০৫ জনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে চাকরি থেকে বরখাস্ত করতে এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশ পালনের প্রক্রিয়াও শুরুও হয়েছিল। এবার নবম-দশমে সিলেবাসে পরিবর্তন আনতে নির্দেশ হাইকোর্টের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...