Sunday, April 5, 2026

দেখা করলেন না রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি, রাজধানীতে ধর্না শেষে ঝুলি খালি DA আন্দোলনকারীদের

Date:

Share post:

অনেক আশা নিয়ে রাজধানীতে ছুটে গিয়েছিলেন এরাজ্যের DA আন্দোলনকারীরা। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupodi Murmu) বা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagadeep Dhankar)। মঙ্গলবার, দিল্লিতে (Delhi) শেষ হল দু-দিনের ধর্না।

বকেয়া ডিএ-র দাবিতে দিল্লিতে দুদিনের ধর্না-আন্দোলনের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। তাদের আশা ছিল কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের মঞ্চে ভিড়ে জমাবেন। কলকাতায় তাদের ধর্না মঞ্চে দেখা গিয়েছিল রামধনু জোট। বাম-কংগ্রেস-বিজেপি ছিল তাদের মঞ্চে। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর উঁচিয়ে নিজেদের পালে হাওয়া লাগাতে চেয়েছিল বিজেপি-বামেরা। কিন্তু রাজধানীতে সেই লক্ষ্য পূরণ হবে না। সেই কারণেই, হয়ত সময় দিলেন না কোন নেতাই। মঞ্চে আসার কথা থাকলেও যাননি কোনও কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল ডিএ আন্দোলনকারীদের। শেষমেষ তাও হয়নি। অবশেষে মুখ রক্ষার্থে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিদল। শেষ পর্যন্ত কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।

আরও পড়ুন- রাজভবনে নববর্ষের অনুষ্ঠান নিয়ে খোঁচা কুণালের

Related articles

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...