Saturday, April 4, 2026

তৃণমূল নিয়ে বিরোধীদের এত মাথাব্যথা কেন? খোঁচা কুণালের

Date:

Share post:

বেশ কয়েকটি কারণে সদ্য জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল । পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যের শাসকদলের এই স্বীকৃতি হারানো নিয়ে বিরোধীদের সমালোচনাকে ধর্তব্যের মধ্যেই আনলেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কুণাল বলেন, তৃণমূল কংগ্রেস কেন জাতীয় দলের স্বীকৃতি হারাল, কমিশন কী বলছে, সে সব নিয়ে কোনও মন্তব্য করব না। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিরোধীরা যা বলছে, আমার প্রশ্ন হল, তাতে বিরোধীদের কী? এত উল্লাস কীসের? তৃণমূল সরকারের তৈরি করা সামাজিক প্রকল্প যখন জাতীয়, আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়, তখনই তা জাতীয় সম্মান পায়। মানুষ সেই সামাজিক প্রকল্পের উপকারিতা অনুভব করেন।”
কুণাল বলেন, সুপ্রিম কোর্ট এক সময় বলেছিল এই নির্বাচন কমিশনে যারা আছেন তারা কতটা নিরপেক্ষ তা দেখা উচিত। যতক্ষণ না নির্বাচন কমিশনের রিপোর্ট খতিয়ে দেখছি ততক্ষণ কোনও মন্তব্য করা ঠিক নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...