Tuesday, March 24, 2026

Entertainment : শুটিং চলাকালীন বি*স্ফোরণ, গুরুতর আহ*ত সঞ্জয়!

Date:

Share post:

সিনেমার দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বেঙ্গালুরুর আশেপাশের অঞ্চলে কন্নড় ছবি ‘কেডি’-র সেটে আচমকা বোমা বিস্ফোরণ হয়। সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের মুন্না ভাই (Munna Bhai)। বোমা ফেটে গুরুতর আহত হন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তাঁর হাতে, কনুইয়ে ও মুখে আঘাত লেগেছে বলে বিটাউনে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয়। আপাতত ছবির শুটিং বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।

‘কেডি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সেইসময় ক্যামেরার নেপথ্যে ছিলেন ফাইট মাস্টার রবি ভার্মা। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তবে এবার বেশিরভাগ ছবিতেই তিনি ভিলেন। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়ক তিনি। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সঞ্জয়। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে বাঁধা হয়েছে ‘কেডি’ ছবির চিত্রনাট্য। তবে আপাতত বন্ধ ছবির শুটিং।

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...